১৫ নভেম্বর পবিত্র আশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ নভেম্বর সারা দেশে পবিত্র আশুরা পালিত হবে। আজ সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, আজ সারা দেশের কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। তাই ৬ নভেম্বর থেকে মহরম মাস গণনা শুরু হবে। সেই মোতাবেক ১৫ নভেম্বর পবিত্র আশুরা পালিত হবে।ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল।