১৫ পদে ৩২ জন প্রার্থী, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের বিপরীতে গতকাল বৃহস্পতিবার ৩২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরপর প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। ভোট হবে ২৫ নভেম্বর।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও বিএনপিপন্থী দুটি আইনজীবী সংগঠন পূর্ণ প্যানেলে মনোনয়নপত্র দাখিল করেছে। এর বাইরে সাধারণ সম্পাদক পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। প্রার্থীরা গতকাল দুপুরে কমিটির সদস্য এম এম মনোয়ার হোসেন ও শহীদুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
জেলা আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থীরা হলেন সভাপতি পদে নুরুল ইসলাম, সহসভাপতি পদে শাহজাহান আলী ও মামুন আখতার, সাধারণ সম্পাদক পদে মহ. শামশুজ্জোহা, যুগ্ম সম্পাদক পদে রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য পদে গিয়াস উদ্দিন, নাসির উদ্দিন (৩), আনারুল হক, সুজা উদ্দীন, শামসুল আরেফীন, আবু তালেব, নাসিম উদ্দীন ও আবু তালেব বিশ্বাস। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন সভাপতি পদে এম এম শাহজাহান, সহসভাপতি পদে মুনসুর উদ্দীন মোল্লা ও সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাঈদ মোহাম্মদ শামীম রেজা, যুগ্ম সম্পাদক পদে জামাল উদ্দীন ও আসাদুজ্জামান আসাদ এবং সদস্য পদে আবদুল মুকিম, মমতাজ খাতুন, হুমায়ুন কবীর, রুবিনা পারভীন, মাসুদ পারভেজ, জিল্লুর রহমান জালাল, আসাদুজ্জামান মিল্টন, শাহ জামাল ও শাহীন আখতার।
দুই প্যানেলের বাইরে মঈন উদ্দীন মঈনুল ও ফজলে রাব্বী সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেন। মনোনয়ন দাখিলের পরপরই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট a শুরু করেন। এবার ভোটার সংখ্যা ১৬৮ জন।
জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রশিদ চৌধুরী ১ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করেন। সে অনুযায়ী গতকাল ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২২ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন। ২৫ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট হবে।