১৫ পাসপোর্ট দালালের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগারগাঁওয়ে গতকাল বুধবার সকালে পাসপোর্ট দালাল চক্রের আরও ১৫ সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এর আগে ২২ জুন একই অপরাধে র্যাবের ভ্রাম্যমাণ আদালত ১১ জন পাসপোর্ট দালালকে কারাদণ্ড দেন।
র্যাব সূত্র জানায়, একটি সংঘবদ্ধ দালাল চক্র অনেক দিন থেকে আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনের প্রতারণা করছিল। বিষয়টি জেনে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলালউদ্দিনের নেতৃত্বে র্যাবের ভ্রাম্যমাণ আদালত আগারগাঁও পাসপোর্ট কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ জন সদস্যকে গ্রেপ্তার করেন। তাঁদের মধ্যে ১৫ জনকে গ্রেপ্তার করে ১০ দিন থেকে ৩ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ২ জনকে ২ হাজার ও ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।