১৫ প্রার্থীর ১০ জন জামানত হারিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল ও কালিয়ার দুটি পৌরসভা নির্বাচনে ১৫ জন মেয়র প্রার্থীর মধ্যে ১০ জন জামানত হারিয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভায় মোট ভোট সংখ্যা ২৯ হাজার ৪৫০। নির্বাচনে ভোট পড়েছে ২১ হাজার ৯৭৭টি। এখানে আটজন প্রার্থী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁরা হলেন আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন (১১,২৩৫), বিএনপির মো. জুলফিকার আলী মণ্ডল (৬,১৩৬), স্বতন্ত্র সোহরাব হোসেন (১,৩৫৬), ওয়ার্কার্স পার্টির পারভেজ আলম (১৩৮), জাতীয় পার্টির (এ) খন্দকার ফায়েকুজ্জামান (৯৬), এনপিপির আনোয়ার হোসেন খান (৩৯), স্বতন্ত্র সরদার আলমগীর হোসেন (২২৭৫), জাসদ (ইনু) সৈয়দ আরিফুল ইসলাম (১১৭ ভোট) পেয়েছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন ও বিএনপির জুলফিকার আলী ছাড়া অন্য ছয়জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
কালিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আওয়ামী লীগের ওয়াহিদুজ্জামান হীরা (১৭৫৪), বিএনপির এস এম ওয়াহিদুজ্জামান মিলু (২৬১), স্বতন্ত্র প্রার্থী বি এম এমদাদুল হক (১৩৪৯), ফকির মো. মুশফিকুর রহমান লিটন (৩৮১২), শেখ লায়েক হোসেন (২৬৮), সোহেলী পারভীন (৪৯৫), এস এম একরাম রেজা (৯৮৭) ভোট পেয়েছেন। মোট ভোটার ১৪ হাজার ১৪৪।
এখানে চারজন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এঁরা হলেন এস এম ওয়াহিদুজ্জামান মিলু, শেখ লায়েক হোসেন, সোহেলী পারভিন ও এস এম একরাম রেজা।
পৌরসভা নির্বাচনে নড়াইলে আওয়ামী লীগের জাহাঙ্গীর হোসেন ও কালিয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুশফিকুর রহমান মেয়র নির্বাচিত হয়েছেন।