১৫ ফেব্রুয়ারি সিলেটে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ১৫ ফেব্রুয়ারি শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব উদ্যাপিত হবে। গত রোববার সন্ধ্যায় নগরের বারুতখানা এলাকায় এক প্রস্তুতি সভা শেষে আয়োজকেরা এসব তথ্য জানান।
শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের উদ্যোগে ও প্রথম আলোর সহযোগিতায় নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল মিলনায়তনে ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় জন্মশতবর্ষ উৎসব শুরু হবে।
জন্মশতবর্ষ উদ্যাপন পর্ষদের আহ্বায়ক কবি শুভেন্দু ইমাম জানান, উৎসবে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান গবেষক ও শিল্পীরা উপস্থিত থাকবেন। এ ছাড়া প্রয়াত বাউলের মূল ঘরানার শিষ্যরা সংগীত পরিবেশন করবেন। আলোচনা সভা, নৃত্য ও সংগীতানুষ্ঠানসহ বিভিন্ন পরিবেশনার মাধ্যমে বাউলকে স্মরণ করা হবে। উৎসব উপলক্ষে একটি সুদৃশ্য স্মারকও প্রকাশিত হবে।
প্রস্তুতি সভায় বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. আরশ আলী, নৃত্য ব্যক্তিত্ব অনিল কিষন সিংহ, কবি তুষার কর, আবৃত্তিকার মোকাদ্দেস বাবুল, আইনজীবী মঈনুদ্দিন আহমদ জালাল, অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জামাল উদ্দিন ভূঞা, সিলেট কমার্স কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমাদ দীন, নাট্য সংগঠক মু. আনোয়ার হোসেন, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, জেলা সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশ গুপ্ত, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক প্রণবকান্তি দেব, বাউল আবদুর রহমান প্রমুখ।
শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার ধল গ্রামে জন্ম নেন।