১৫ বক অবমুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়ায় শিকারিদের ফাঁদে আটকা পড়া ১৫টি বক উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার সান্দিকোনা এলাকায় এসব বক অবমুক্ত করা হয়। স্থানীয় সূত্র জানায়, কয়েকজন শিকারি গতকাল ভোরে উপজেলার বিভিন্ন হাওর থেকে ফাঁদ পেতে বকগুলো ধরেন। বকগুলো নিয়ে তাঁরা সকাল আটটার দিকে সান্দিকোনা বাজারে এলে বিষয়টি বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ সংস্থা নামের একটি সংগঠনের নির্বাহী পরিচালক আনিসুর রহমান ভূঁইয়ার নজরে পড়ে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় বকগুলো উদ্ধার করে পাশের উন্মুক্ত হাওরে ছেড়ে দেওয়া হয়।