১৫ বছর ধরে পড়ে আছে এক্স-রে যন্ত্রটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১৫ বছর আগে একটি এক্স-রে যন্ত্র দেয় সরকার। তবে দীর্ঘদিনেও যন্ত্রটি চালু করতে পারেনি কর্তৃপক্ষ। নানা অজুহাতে কর্তৃপক্ষ যন্ত্রটি ফেলে রাখায় রোগীদের কোনো কাজে আসছে না।
স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জানা যায়, ১৯৯৮ সালের নভেম্বর মাসে সরকার এক্স-রে যন্ত্রটি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। যন্ত্রটি কমপ্লেক্সের একটি কক্ষে অকেজো পড়ে আছে।
চিকিৎসার জন্য আসা সাকিতপুর গ্রামের সওকত মিয়া (৫০) বলেন, ‘যন্ত্র চালু না থাকায় বাইরে থেকে এক্স-রে করিয়ে এনেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্তকর্তা আশুতোষ দাস বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।