১৫ বছর পর ফেনী জেলা আ.লীগের সম্মেলন আজ
১৫ বছর পর আজ বুধবার ফেনী জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ১৯৯৭ সালের ২৭ নভেম্বর সর্বশেষ এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।দলীয় সূত্র জানায়, সমেঞ্চলনের স্থান নির্বাচন করা হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ। সমেঞ্চলনে কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি, যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম, এ কে এম এনামুল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগে ১৯ থেকে ২৩ ডিসেম্বর জেলার সব উপজেলা ও ফেনী পৌর আওয়ামী লীগের সমেঞ্চলন অনুষ্ঠিত হয়।জেলা আওয়ামী লীগের এই সমেঞ্চলন সফল করার জন্য একটি প্রস্তুতি কমিটি ও একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এই কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী সভাপতি পদের জন্য চারজন এবং সাধারণ সম্পাদক পদে একমাত্র প্রার্থী হিসেবে নিজাম হাজারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন: আজিজ আহমঞ্চদ চৌধুরী, আবদুর রহমান, আক্রামুজ্জামান ও আকরাম হোসেন হুমায়ুন।এদিকে ফেনী জেলা আওয়ামী লীগের এ সমেঞ্চলনে সাবেক সাংসদ ও সাবেক জেলা সম্পাদক জয়নাল হাজারী উপস্থিত থাকবেন কি না, এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। এ প্রসঙ্গে জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জয়নাল হাজারীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়নি বলে আমরা জানি। তিনি তাঁর সদস্যপদও নবায়ন করেননি। ফলে তাঁকে কাউন্সিলর করার প্রশ্ন আসে না।’অপরদিকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন সমেঞ্চলনে কট্টর জয়নাল হাজারী-সমর্থক হিসেবে পরিচিত নেতা-কর্মীরা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন। এদিকে জয়নাল হাজারীকে কাউন্সিলর করা হয়নি, এ বিষয়টি জানাজানি হওয়ার পর সমর্থকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।