১৫ বছরেও নির্মাণ হয়নি পয়সারহাট দ্বিতীয় সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্মাণকাজ শুরু করার পর ১৫ বছরেও বাস্তবায়ন হয়নি বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট দ্বিতীয় সেতু প্রকল্প। এই সেতু না হওয়ায় পয়সারহাট প্রথম সেতু কাজে লাগছে না। অথচ প্রথম সেতুটি নির্মাণ করতে প্রায় ২০ কোটি টাকা ব্যয় হয়। গৌরনদীর বার্থী তারা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বি এম ইদ্রিস আহমেদ বলেন, ‘সেতুটির নির্মাণ শুরুর পর ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু চারটি কংক্রিট গার্ডার নির্মাণ করে দুই কোটি টাকা বিল তুলে নিয়ে কাজ ফেলে রাখে। এতে সরকারের দুই কোটি টাকার রাজস্ব অপচয় হয়েছে। এই সেতুটি না হওয়ায় খুলনা-বরিশাল রুটে যাতায়াতে ৮৫ কিলোমিটার ঘুরতে হয়। এতে আমাদের আর্থিক ক্ষতি ও ভোগান্তি পোহাতে হয়।’বরিশাল সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, বরিশালের সঙ্গে খুলনার দূরত্ব কমিয়ে আনার জন্য পয়সারহাট প্রথম ও দ্বিতীয় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৬-৯৭ অর্থবছরে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট কোটালীপাড়া নদীর সংযোগ মুখে পয়সারহাট নামক স্থানে ১০৯ দশমিক ৬৭ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থ সেতু নির্মাণের জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়। ওই বছরই মেসার্স ফাউন্ডেশন লিমিটেডকে প্রকল্প বাস্তবায়নের জন্য সোয়া দুই কোটি টাকার কার্যাদেশ দেওয়া হয়।কার্যাদেশ পাওয়ার পর ১৯৯৭ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পয়সারহাট এলাকায় দ্বিতীয় সেতুর নির্মাণকাজ শুরু করে এবং তৎকালীন সরকারের মেয়াদের শেষ মুহূর্তে তড়িঘড়ি করে সেতুর চারটি কংক্রিট গার্ডার নির্মাণ করে দুই কোটি টাকা বিল তুলে নেয়। বর্তমানে প্রকল্পটি বাতিল করা হয়েছে। ওই স্থানে নতুন করে একটি আরসিসি সেতু নির্মাণের জন্য ২০ কোটি টাকার একটি প্রকল্প তৈরি করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নদীর মাঝে শুধু চারটি কংক্রিট গার্ডার দাঁড়িয়ে আছে। এ সময় পয়সারহাট গ্রামের জাহাঙ্গীর হোসেন (৪০), চাত্রীশিরা গ্রামের রিজভী আহমেঞ্চদসহ অনেকেই দুই কোটি টাকা ব্যয়ের পর অসমাপ্ত প্রকল্পটি বাতিল করায় ক্ষোভ প্রকাশ করেন।বরিশাল সওজ বিভাগের উপসহকারী প্রকৌশলী শিশির কুমার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান ২০০১ সালের জুন মাসে দুই কোটি টাকা বিল তুলে নিয়েছে। অনেক আগেই ঠিকাদার অসমাপ্ত অবস্থায় কাজ ফেলে চলে যান। বর্তমানে আগের প্রকল্পটি বাতিল করে একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।