১৫ বিশিষ্ট ব্যক্তিত্ব একুশে পদক পেলেন
নিজ নিজ ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক, সামাজিক ব্যক্তিত্ব, ভাষাবিদ ও ভাষা সংগ্রামীদের একুশে পদক-২০১০ দিয়েছে। গতকাল মঙ্গলবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।পদকপ্রাপ্তরা হলেন: গোলাম মাওলা (ভাষা সংগ্রাম) মরণোত্তর, কবি মোহাম্মদ রফিক (সাহিত্য), সাঈদ আহমদ, সাহিত্য (নাট্যকার) মরণোত্তর, মিসেস হেলেনা খান (সাহিত্য), মুনতাসীর উদ্দিন খান মামুন (মুনতাসীর মামুন) (গবেষণায়), এ এস এইচ কে সাদেক (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, সংঘরাজ জ্যোতিপাল মহাথের (সামাজিক ব্যক্তিত্ব) মরণোত্তর, এ কে এম হানিফ (হানিফ সংকেত) (সামাজিক ব্যক্তিত্ব), পার্থপ্রতিম মজুমদার শিল্পী (মূকাভিনয়), নাসির উদ্দীন ইউসুফ শিল্পী (নাট্যকলা), এ কে এম আবদুর রউফ শিল্পী (চিত্রশিল্পী) মরণোত্তর, ইমদাদ হোসেন শিল্পী (চিত্রশিল্পী), আহমেদ ইমতিয়াজ বুলবুল শিল্পী (সুরকার), বেগম লায়লা হাসান শিল্পী (নৃত্য) ও মো. আলম (ফটোসাংবাদিক) মরণোত্তর। একুশে পদকপ্রাপ্ত প্রত্যেককে এককালীন এক লাখ টাকাসহ তিন ভরি ওজনের একটি স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।