১৫ ব্যবসায়ীর জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ বিক্রির উদ্দেশ্যে মজুদ থাকায় ভ্রাম্যমাণ আদালত গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তর বাড্ডার রফিক মার্কেটে অভিযান চালিয়ে ১৫ জন ব্যবসায়ীকে মোট দুই লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন।পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, র্যাব ২-এর একটি দল এবং মহানগর দাঙ্গা পুলিশ আদালতকে অভিযান পরিচালনায় সহায়তা করে।