১৫ ভিজিল্যান্স টিম গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ৯৪ হাজার পরীক্ষার্থী অংশ নেবে। ১৪৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরীক্ষা। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বোর্ড কর্তৃপক্ষ। নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে ১৫টি ভিজিলেন্স টিম গঠন করেছে বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে জানা গেছে, বরিশালে এবার ৯৪ হাজার ৯৩ জন এসএসসি পরীক্ষায় অংশ নেবে। এ জন্য বোর্ডের আওতায় ৬টি জেলার ১৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছে। আগামী ২ ফেব্রুয়ারি শুরু হবে পরীক্ষা। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, সুন্দর পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।