১৫ মণ জাটকাসহ ট্রাক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা থানার পুলিশ গত রোববার গভীর রাতে গলাচিপা-দশমিনা সড়কের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ মণ জাটকাসহ একটি ট্রাক আটক করেছে। উলানিয়া বন্দরের মাছ ব্যবসায়ী মো. নান্না মিয়া ও মো. হাতেম আলী এসব জাটকা বিক্রির উদ্দেশ্যে ট্রাকে করে ঢাকা পাঠাচ্ছিলেন। গতকাল সোমবার সকালে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লস্কর তাজুল ইসলামের উপস্থিতিতে গলাচিপা থানা চত্বরে প্রকাশ্য নিলামে জাটকাগুলো ৭১ হাজার টাকায় বিক্রি করা হয়।