১৫ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ ব্যবহার ও বিল বকেয়া থাকায় সীতাকুণ্ড উপজেলার ২০ জনের বিরুদ্ধে ১৫টি মামলা ও চারটি সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ডের জোরামতল এলাকায় চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হাসান এ অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. মনিরুজ্জামান জানান, ৩ লাখ ৫৩ হাজার ১৯২ টাকা বিল বকেয়া ও অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ১৫টি মামলা ও চারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে ৩ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম|