১৫ মাস পরে সংসদে খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক বছর তিন মাস (১৫ মাস) পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিচ্ছেন বিরোধী দল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সোমবার বিকেল চারটার দিকে তিনি সংসদে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে বৈঠকে করেন। বিএনপির নেতারা জানান, মাগরিবের নামাজের পরেই সংসদ অধিবেশনে যোগ দেবেন তাঁরা।বিরোধী দলের সাংসদদের ওই বৈঠকে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদও ছিলেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো একজন নারী স্পিকারের নেতৃত্বে সংসদ অধিবেশন চলছে।গত বছরের ২০ মার্চ বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে যান। সেখানে তিনি দীর্ঘক্ষণ বক্তব্য দেন।