১৫ মাসে ১১৪টি ট্রান্সফরমার চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ১৫ মাসে পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) ১১৪টি ট্রান্সফরমার চুরি হয়েছে। তবে চুরি রোধে পবিসের জোরালো তৎপরতা নেই বলে অভিযোগ পাওয়া গেছে।
গ্রাহক ও পবিস কমলগঞ্জ আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের জুন থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত এ অঞ্চলের ৩০টি গ্রাম থেকে ৫, ১০, ১৫ ও ২৫ কেভি ক্ষমতাসম্পন্ন ১১৪টি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। চোর চক্রের কবল থেকে ট্রান্সফরমার রক্ষার জন্য অনেক গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিচ্ছেন। ট্রান্সফরমার চুরি রোধ করতে না পারায় গ্রাহকেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ, নতুন ট্রান্সফরমার স্থাপনের আগ পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের অন্ধকারে থাকতে হয়। তা ছাড়া সমিতির নিয়ম অনুযায়ী, ট্রান্সফরমার চুরি হলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের নতুন ট্রান্সফরমারের দাম পরিশোধ করতে হয়। প্রথমবার চুরি হলে ট্রান্সফরমারের অর্ধেক দাম এবং একই স্থান থেকে দ্বিতীয়বার চুরি হলে পুরো দাম গ্রাহকদের পরিশোধ করতে হয়। ফলে কমলগঞ্জে চুরি যাওয়া ১১৪টি ট্রান্সফরমার প্রতিস্থাপন করতে গিয়ে গ্রাহকদের প্রায় ৩০ লাখ টাকা টাকা গুনতে হয়েছে।