১৫ মিনিটের জন্য থমকে গেল সৈয়দপুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিলাহাটিতে স্থলবন্দর এবং সৈয়দপুরের পতিত রেলভূমি ব্যক্তি মালিকানায় হস্তান্তরের দাবিতে ‘থমকে যাও সৈয়দপুর’ কর্মসূচি গতকাল রোববার নীলফামারীর সৈয়দপুরে পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১২টা থেকে ১৫ মিনিটের জন্য গোটা শহর স্তব্ধ হয়ে পড়ে। একই সময়ে শহরের পাঁচমাথা মোড় ও মদিনা মোড়ে সড়ক অবরোধ করা হয়। সৈয়দপুর বণিক সমিতি ওই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি চলাকালে মদিনা মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন বণিক সমিতির সভাপতি মো. ইদ্রিস আলী। বক্তব্য দেন সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র সুলতান খান, মোস্তফা কামাল, মো. ইমতেয়াজ, এম এ করিম প্রমুখ।