প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের সঙ্গে আট মাসের (জুলাই-ফেব্রুয়ারি) বেতনের বকেয়া অংশের বিলের চেক হস্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার তথ্য বিবরণীতে এ তথ্য জানিয়ে বলা হয়, এপ্রিলের বেতন-ভাতার সরকারি অংশের ১২টি ও বকেয়া বিলের ২৪টি চেক অগ্রণী, রূপালী, জনতা ও সোনালী ব্যাংকে হস্তান্তর করা হয়েছে। ১৫ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে শিক্ষক-কর্মচারীরা তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবের মাধ্যমে এই টাকা তুলতে পারবেন।