প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ সদর উপজেলায় গতকাল শনিবার দুপুরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ জানায়, সকালে ঢাকার গাবতলী থেকে যাত্রীসেবা পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসের ১৫ জন যাত্রী আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।