প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কেএনবি অ্যাগ্রো ফুড লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা ইমারত হোসেন গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাব সিরাজউদ্দৌলা সড়কে সোনালী ব্যাংকের শাখা থেকে প্রতিষ্ঠানের হিসাব থেকে ১৫ লাখ টাকা উত্তোলন করেন। এরপর টাকাগুলো একটি ব্যাগে নিয়ে পায়ের কাছে রেখে ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বসে কথা বলেন। একপর্যায়ে তিনি বাইরে চলে যান। সাড়ে ১২টার দিকে তিনি ব্যাংকে এসে জানান, তাঁর টাকার ব্যাগ চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ব্যাংকে গিয়ে ইমারতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পরে তাঁকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।