১৫ লাখ টাকা ছিনতাই, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর শহরের দরগাহখোলা এলাকা থেকে গতকাল বিকাশের দুই প্রতিনিিধকে কুপিয়ে ১৫ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় মনির (৩৫) নামের এক ছিনতাইকারীকে পিটুনি দিয়েছেন এলাকাবাসী। দুই প্রতিনিধি ও ওই ছিনতাইকারীকে গুরুতর অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীর স্বীকারোক্তি অনুযায়ী চার ঘণ্টা পর শহরের কালীবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত ব্যাগ থেকে পুরো টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে মাদারীপুর শহরের একটি ব্যাংক থেকে ওই টাকা তুলে শিবচরের উদ্দেশ্য রওনা হন বিকাশের (মুঠোফোনে টাকা পাঠানোর মাধ্যম) মাদারীপুর কার্যালয়ের প্রতিনিধি হুমায়ুন কবির ও অহিদুজ্জামান। বেলা ১১টার দিকে দরগাহখোলা এলাকায় একদল ছিনতাইকারী তাঁদের গতিরোধ করে। ছিনতাইকারীরা তাঁদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে সব টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁদের চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া করে মনির নামের এক ছিনতাইকারীকে ধরে পিটুনি দেন৷ পরে পুলিশ গিয়ে মনিরকে আটক করে চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।