১৫ লাখ টাকা জরিমানা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কৃষিজমিতে ইটভাটা তৈরি এবং ইটভাটায় কৃষিজমির টপ সয়েল ব্যবহার করে কৃষিখাতে পরিবেশের ক্ষতিসাধনের অপরাধে দুই ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী মেসার্স বন্ধন ব্রিক ফিল্ডকে ১০ লাখ টাকা এবং মেসার্স জামান ব্রিক ফিল্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেন।পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক মুহামঞ্চদ আবদুল্লাহ মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, একই সঙ্গে হাজী মো. আলী হোসেনের মালিকানাধীন মেসার্স বন্ধন ব্রিক ফিল্ড নামক অবৈধ ইটভাটাকে আগামী সাত দিনের মধ্যে অপসারণ এবং মেসার্স জামান ব্রিকসকে এক মাসের মধ্যে জমির আয়তন ২ একরে সীমিত করার নির্দেশ প্রদান করেন। উল্লেখ্য, এ দুটি ইটভাটা নিরেট কৃষিজমিতে তৈরি করা হয়েছে এবং আশপাশের জনবসতি রয়েছে। এতে কৃষি উৎপাদন হ্রাস, কৃষিজমি বিনষ্ট এবং জনস্বাস্থ্য বিপর্যস্ত হচ্ছে।