মাত্র তিন মাস সময় হাতে। এর মধ্যে কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য লাগবে ১৫ লাখ টাকা। দ্রুত টাকা জোগাড় না হলে কিডনি বদলানো যাবে না। তখন অকালে ঝরে যাবে এক তরুণের প্রাণ। এই তরুণ কুষ্টিয়া কারিগরি মহাবিদ্যালয়ের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মেহেদী হাসান ওরফে শিমুল। তাঁর দুটি কিডনিই নষ্ট। কিছুদিন কলকাতায় চিকিৎসা হয়েছে। টাকার অভাবে এখন টেনেটুনে বাড়িতে চলছে চিকিৎসা। এর মধ্যে তাঁর বাবা কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের আইয়ুব আলী মোল্লা ধারদেনা করে তিন লাখ টাকা খরচ করেছেন। এখন একেবারেই নিরুপায়। সমাজের অবস্থাপন্ন ব্যক্তিরা দয়া করে ছেলেটির দিকে সহযোগিতার হাত বাড়ালে বাঁচবেন তিনি, যাঁর মুখের দিকে অনেক আশা নিয়ে তাকিয়ে আছেন পরিবারের কয়েকটি মুখ। সাহায্য পাঠানোর ঠিকানা: শরীফ মোহাম্মদ আশরাফুল আলম। সঞ্চয়ী হিসাব নং-২০৯৬৪, ইসলামী ব্যাংক বাংলাদশে লি. কুষ্টিয়া শাখা। বিজ্ঞপ্তি।