১৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে ৪২৪ পিস ভারতীয় শাড়িসহ একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত শাড়ির বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে বলে জানা গেছে।গতকাল শুক্রবার ভোরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার উবাহাটায় গাড়ি করে পাচারের জন্য এক জায়গায় শাড়ির বান্ডিলগুলো জমাটবদ্ধ করে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের পরিচালক এএসপি মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখান থেকে শাড়িগুলো জব্দ করেন। এ সময় শাড়ি পাচারের সময় বেলাল হোসেন নামের একজনকে আটক করা হয়।র‌্যাব জানায়, আটককৃত শাড়ির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা হবে। আগামী রমজানের ঈদ সামনে রেখে চোরাইপথে ভারত থেকে শাড়িগুলো বাংলাদেশে আনা হয়েছিল।