১৫ লাখ ভূমিহীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে বসবাসকারী প্রায় ১৫ লাখ হরিজন ভূমিহীন। গতকাল শুক্রবার বিশ্ব মর্যাদা দিবসে বিএমএ ভবনে হরিজনদের অধিকার নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ ও ফেয়ার নামের সংগঠন। তাদের সহায়তা দেয় মানুষের জন্য ফাউন্ডেশন। সভায় বৈষম্য বিলোপসংক্রান্ত আইন বাস্তবায়ন, হরিজনদের খাসজমি দেওয়া, তাদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে কোটার ব্যবস্থা, আদমশুমারিতে তাদের পৃথক জনগোষ্ঠী হিসেবে গণনা করার দাবি জানানো হয়। নিজস্ব প্রতিবেদক|