১৫ শিক্ষার্থীর সাইকেল শোভাযাত্রা শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আত্মহত্যা কোনো সমাধান নয়; আসুন যৌন হয়রানি, নারী নির্যাতন ও ইভ টিজিং প্রতিরোধ করি’— এই স্লোগান ধারণ করে শুরু হওয়া সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ১৫ শিক্ষার্থীর বাইসাইকেল শোভাযাত্রা শেষ হচ্ছে আজ। মৌলভীবাজার জেলার চারটি উপজেলা প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীদের এই শোভাযাত্রার সমাপ্তি ঘটবে।গত শুক্রবার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের মধ্য দিয়ে ওই শোভাযাত্রা শুরু হয়। গতকাল শনিবার এটি কুলাউড়া উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, গতকাল সকাল সাড়ে নয়টায় শোভাযাত্রাটি বড়লেখা থেকে জুড়ী হয়ে কুলাউড়া পৌঁছায়।