১৫ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যানদের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম ১৫ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশ ডেকেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ফোরাম কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের আট দফা দাবির মধ্যে রয়েছে: সংবিধান ও আইন পরিপন্থী পরিপত্রগুলো বাতিলসহ সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করা, টেস্ট রিলিফ, কাজের বিনিময়ে খাদ্য, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও ভূমি হস্তান্তর করের ১ শতাংশসহ সব ধরনের বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদকে দেওয়া, আইন অনুযায়ী ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা উল্লেখযোগ্য। কর্মসূচি সফল করতে ৮ সেপ্টেম্বর দেশের সাতটি বিভাগে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মহাসমাবেশ কর্মসূচি চূড়ান্ত করার এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান। সভায় ফোরামের বিভিন্ন জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত ছিলেন।