১৫ সোনার বার উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে পাঁচ যাত্রীর কাছ থেকে পৌনে দুই কেজি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করেছেন বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত শুল্ক কর্মকর্তারা। গতকাল রোববার রাতে মাসকট ও শারজাহ থেকে আসা দুটি উড়োজাহাজের যাত্রীদের তল্লাশি করে এসব সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার বারের মূল্য ৭৫ লাখ টাকা। জানা গেছে, দুবাই থেকে আসা এয়ার অ্যারাবিয়ার উড়োজাহাজের যাত্রী তোহিদুর রহমানের কাছ থেকে পাঁচটি সোনার বার জব্দ করা হয়।