১৫ হাজার ইয়াবা বড়িসহ একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে গতকাল শনিবার সকালে ১৫ হাজার ইয়াবা বড়িসহ আবদুর রহিম (২৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব বলছে, আবদুর রহিম ইয়াবা বড়ির ব্যবসায়ী।

র‌্যাব-১০-এর অপারেশন অফিসার ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শনির আখড়ার রানা পেট্রলপাম্পসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ইয়াবা বড়িসহ রহিমকে আটক করা হয়। তিনি এগুলো টেকনাফ থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। ইয়াবা বড়িগুলো একটি ছোট পিকআপ-ভ্যানের ভেতরে লুকানো অবস্থায় ছিল। আবদুর রহিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।