১৫ হাজার টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় একটি সিএনজি স্টেশন সরকার-নির্ধারিত সময়ের বাইরে খোলা রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।গতকাল রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালত ওই জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, সদর উপজেলার লক্ষ্মীপুরা এলাকায় মেসার্স হোসেন অ্যান্ড সন্স নামের একটি সিএনজি স্টেশন সরকারি নিষেধ অমান্য করে বিকেলে গ্যাস সরবরাহ করছিল। খবর পেয়ে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি হুকুমদখল কর্মকর্তা মো. মামুন মিয়া স্টেশনে অভিযান চালান।