১৫ হাতবোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার পিরিহাটি গ্রাম থেকে গতকাল রোববার ১৫টি হাতবোমাসহ পাঁচ কেজি বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। বোমা তৈরির সরঞ্জামের মধ্যে রয়েছে লাল টেপ, টিনের কৌটা, স্বর্ণকারদের কাজে ব্যবহূত সোহাগা, জালে ব্যবহূত লোহার কাঠি ও বৈদ্যুতিক তার। থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।