১৫টি ঘর পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে আগুনে ছয়টি পরিবারের ১৫টি ঘর পুড়ে গেছে। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে ওই গ্রামের জগদীশ চন্দ্র রায়ের বাড়ির গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে এ আগুন লাগে। গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মধ্যে জগদীশের তিনটি ঘর; বিষ্ণু চন্দ্রের চারটি ঘর এবং অতুল চন্দ্র, ঝড়ু রায়, নির্মল রায় ও কৃষ্ণ রায়ের আটটি ঘর পুড়ে যায়। এ সময় ঘরে থাকা আসবাব ও শস্য পুড়ে গেছে। নীলফামারী দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।