১৫টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা গ্রামের একটি বাড়িতে আগুন লেগে ১৫টি আধাপাকা ঘর পুড়ে গেছে। এসব ঘরে স্থানীয় বিভিন্ন কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতেন। আগুনে শ্রমিকদের টাকা, আসবাবসহ মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।