দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির ১২টি পদে জয়লাভ করে। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত ব্যক্তিরা তিনটি পদে জয়লাভ করেছেন। আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নূরুজ্জমান জাহানী প্রথম আলোকে জানান, গত শনিবার সমিতির কার্যকরী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির মোট ভোটারসংখ্যা ছিল ৪৪৫ জন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, দুজন সহসভাপতি, কোষাধ্যক্ষসহ ১২টি পদে জয়লাভ করেছে। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাধারণ সম্পাদক, ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক এবং একজন সদস্যসহ তিনটি পদে বিজয়ী হয়েছেন।নতুন কার্যকরী কমিটির সদস্যরা হলেন: সভাপতি আবদুল লতিফ, সহসভাপতি মো. আমিনুল হক (পুতুল) ও জয়নাল আবেদীন শাহ্, সাধারণ সম্পাদক মো. একরামুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ মো. মোস্তাফিজুর রহমান ও মো. আতাউর রহমান, কোষাধ্যক্ষ ইয়ামিন আহমেদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. কামরুজ্জামান বুলবুল, সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক মো. মাইনুল আলম, পাঠাগার সম্পাদক মো. মেহবুব হাসান চৌধুরী।সদস্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন: মো. শরিফুল আলম, মিজানুর রহমান সিদ্দিক, মজনু সরদার, আবুল বাশার প্রিন্স ও রবিউল ইসলাম-২।