১৫টি পরিবারের মাঝে ঘর নির্মাণের সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও নীলফামারী সদর আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল শুক্রবার সকালে নীলফামারী শহরের ফুড অফিস সড়কে তাঁর বাসভবনের সামনে ১৫টি পরিবারের মধ্যে টিনের ঘর নির্মাণের সামগ্রী বিতরণ করেছেন। তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসব বিতরণ করা হয়। নির্মাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রফিক, ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ, ইটাখোলা ইউনিয়নের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির প্রমুখ।