১৫০ কেজি গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার সদর উপজেলার শাহ্বন্দর গ্রামে গত রোববার রাতে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসসহ (চট্ট-মেট্রো চ-১১-২২১৯) দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় ওই মাইক্রোবাসটি থেকে ১৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক হওয়া দুই ব্যক্তি হলেন: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার হাঁটুভাঙ্গা গ্রামের শহিদ আলী (২২) ও মৌলভীবাজারের সদর উপজেলার রাতগাঁও গ্রামের মো. জসিম মিয়া (২০)।