১৫০ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এডিপি প্রকল্পের বরাদ্দকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের দুই ঘণ্টা অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজহারুল ইসলামসহ ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।গতকাল বুধবার সকাল থেকে সংঘর্ষ এড়াতে কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়কে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ প্রতিটি গাড়িতে এবং স্থানীয় লোকজনের দেহ তল্লাশি করে শহরে প্রবেশ করতে দিচ্ছে।পুলিশ, প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) একটি বিল নিয়ে উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা রুহুল আমিন ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মো. আজহারুল ইসলামের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে ওই দিন দুপুরে দুই পক্ষের সমর্থিত লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উপজেলা পরিষদে ও কসবার পুরাতন বাজারে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে কসবা থানার ওসি গাজী মো. শাখাওয়াত হোসেন, এসআই দেলোয়ার হোসেনসহ দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, স্থানীয় সাংসদ ও কসবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, দলীয় কোনো কর্মকাণ্ড নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেনি। তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে এ সংঘর্ষের ঘটনা ঘটে।