১৫০ টেলিফোনের সংযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা শহরের লোহাগড়া বাজারসংলগ্ন ১৫০টি টেলিফোন সেটের সংযোগ প্রায় এক মাস ধরে বিচ্ছিন্ন রয়েছে। টেলিফোন লাইনের তার চুরি হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে স্কুল, কলেজ, ব্যাংক, বীমা ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানসহ আবাসিক গ্রাহকেরা ভোগান্তি পোহাচ্ছেন।গ্রাহকেরা অভিযোগ করেছেন, নেশার টাকা জোগাড় করতে মাদকাসক্তরা টেলিফোনের তার চুরি করছে। তারা এক মাস আগে দুই রাতে লাইনের ১৫০ গজ তার চুরি করে নিয়ে যায়। তার চুরি ঠেকাতে আন্ডারগ্রাউন্ড লাইন সম্প্রসারণ করতে হবে।