১৫০ পরিবারের মধ্যে সাংসদ আসাদুজ্জামান নূরের টাকা বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী-২ (সদর) আসনের সাংসদ আসাদুজ্জামান নূর গতকাল সোমবার সকালে নীলফামারীতে অসচ্ছল ১৫০ পরিবারের মধ্যে এক লাখ ৫০ হাজার টাকা বিতরণ করেছেন। প্রতিটি পরিবারকে এক হাজার টাকা করে বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সাংসদের তহবিল থেকে এই টাকা বিতরণ করা হয়।