প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার বিদ্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এ ছাড়া কেক কাটা, আলোচনা সভা, গুণীজনদের সম্মাননা প্রদান, স্মরণিকার মোড়ক উন্মোচনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নড়াইল-১ আসনের সাংসদ কবিরুল হক মুক্তি। উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ধীরেন্দ্রনাথ সাহাসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি এম শুকুর আলী, কালিয়া পৌরসভার মেয়র ইমদাদুল হক, এনামুল হক প্রমুখ।