প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের দৌলতপুর সরকারি মুহসিন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি অনুষ্ঠান উদ্যাপিত হবে আগামী ১০ ও ১১ মার্চ। গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় ‘গৌরব ও ঐতিহ্যের ১৫০ বছর পূর্তি উদ্যাপন পরিষদ’। উদ্যাপন পরিষদের সদস্যসচিব শেখ সৈয়দ আলী লিখিত বক্তব্য পড়ে শোনান। তিনি বলেন, ওই দুই দিন বিদ্যালয় প্রাঙ্গণে নানান বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এরই মধ্যে ১৫টি উপকমিটিও গঠন করা হয়েছে। সংবাদ সম্মেলনে উদ্যাপন পরিষদের আহ্বায়ক শেখ আবদুল মান্নান সবার সহযোগিতা কামনা করেন। ১৮৬৭ সালের ২ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৬ সালে জাতীয়করণ করা হয়েছে।