১৫০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাইকানীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার ১৫০ বছর পূর্তি উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান বিদ্যালয়টির মাঠে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার জ্যেষ্ঠ উপদেষ্টা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের সাবেক উপাচার্য আবদুস সাত্তার মণ্ডল। এতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি অনুষদের সাবেক ডিন তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন।