১৫০তম রবীন্দ্র জন্মবার্ষিকী যৌথভাবে পালনে সমঝোতা স্মারক হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের সফরে আগামী ১০ জানুয়ারি নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নিরাপত্তা ও অবকাঠামোগত বিষয়ে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। সাংস্কৃতিক বিষয়েও উভয় দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। এ বিষয়ে কাজ করছেন দুই দেশের কর্মকর্তারা।ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সাংস্কৃতিক বিভিন্ন আদান-প্রদান বাড়ানোর পাশাপাশি ২০১১ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মবার্ষিকী যৌথভাবে পালনের বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয় গুরুত্ব পাবে। তবে শুধু বাংলাদেশ ও ভারত নাকি অন্য দেশকেও এ আয়োজনের সঙ্গে যুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।