১৫১ সদস্যের কমিটি অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা কামাল, মনিরুল ইলাম
মোস্তফা কামাল, মনিরুল ইলাম

ঝালকাঠি জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন পেয়েছে। গত বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটি অনুমোদন করে স্বাক্ষর করেন।
গত ১ ডিসেম্বর ঝালকাঠি শহরের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করলে একই স্থানে যুবদলের একটি পক্ষ পাল্টা সমাবেশ আহ্বান করে। এর ফলে প্রশাসন সম্মেলনস্থলে ১৪৪ ধারা জারি করলে রাজাপুর উপজেলায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরের বাড়ির প্রাঙ্গণে জেলা বিএনপির সম্মেলন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সম্মেলন শেষে মোস্তফা কামালকে সভাপতি, মিয়া আহমেদ কিবরিয়া সহসভাপতি, মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক, শাহাদাৎ হোসেন যুগ্ম সম্পাদক ও মেহেদী হাসান খানকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করেন। এরপর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক ১৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি দলের মহাসচিবের কাছে জমা দেন। ওই কমিটিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হকের অনুসারী অনেকে পদবঞ্চিত হন। গত ১৯ জানুয়ারি মাহাবুবুল হক পাল্টা কমিটি করে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেন। এতে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হালিম গাজী সভাপতি এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহাবুব আলমকে সাধারণ সম্পাদক করা হয়। পরে মহাসচিব জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের জমা দেওয়া কমিটিতে মাহবুবুল হককে সদস্য ও তাঁর অনুসারী রফিক হাওলাদারকে সহসভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করে অনুমোদন দেন।
কমিটির সদস্যরা হলেন সভাপতি মো. মোস্তফা কামাল, সহসভাপতি মিঞা আহমেদ কিবরিয়া, হুমায়ুন কবির, সৈয়দ হোসেন, নূর হোসেন, রফিক হাওলাদার, রুস্তম আলী চাষি, ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ, জাহিদ হোসেন, বজলুর রশিদ, আনিসুল হক মিয়া, জাহাঙ্গীর কবীর, সৈয়দ রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ও রেজাউল করিম। সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, এনামুল হক, মাহাবুব আলম, আবদুল্লাহ আল মাহাবুব, মিজানুর রহমান, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, নাসিম আকন ও আজিজ খলিফা, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, প্রকাশনা সম্পাদক শামীম আলম, আইন সম্পাদক জহিরুল ইসলাম, মহিলাবিষয়ক সম্পাদক সাবিহা আহম্মেদ, যুববিষয়ক সম্পাদক রবিউল হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক এনামুল হক, শ্রমবিষয়ক সম্পাদক টিপু সুলতান, স্বেচ্ছাসেবক সম্পাদক মো. দ্বীন ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক রিয়াজুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল ইসলাম আজিম, প্রবাসী কল্যাণ সম্পাদক রাশেদুল হাসান, অর্থনৈতিক সম্পাদক রফিকুল ইসলাম, ধর্মবিষয়ক সম্পাদক আবদুল জলিল মিয়াজি, মানবাধিকার সম্পাদক মাহামুদুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সম্পাদক জুলফিকার আলী, পরিবেশবিষয়ক সম্পাদক আইয়ুব আলী খান, শিশুবিষয়ক সম্পাদক জামাল হোসেন, ত্রাণসম্পাদক জাকারিয়া, সমবায় সম্পাদক জাকির হোসেন, গণশিক্ষা সম্পাদক এজাজ আহমেদ, স্থানীয় সরকার সম্পাদক আবদুল্লাহ আল মাহাবুব, শিল্প-বাণিজ্য সম্পাদক মাহাবুবুর রহমান, কুটির শিল্প সম্পাদক নজরুল ইসলাম, তাঁতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ও মুক্তিযোদ্ধা সম্পাদক নাসির উদ্দিন। ১ নম্বর নির্বাহী সদস্য পদে রয়েছেন শাহজাহান ওমর।
জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল কমিটি অনুমোদনের সত্যতা নিশ্চিত করেন।