প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নানা আয়োজনের মধ্য দিয়ে গত সোমবার পাবনার চাটমোহর পৌর শহরের ঐতিহ্যবাহী রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ১৫২ বছর পূর্তি উদ্যাপন করা হয়েছে।ওই দিন সকাল সাতটা থেকেই বিদ্যালয়ে নবীন-প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বেলা ১১টায় বিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অতিথিদের আসন গ্রহণের পর ‘মঙ্গলালোকে সত্য সুন্দরও’ গীতি নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করে বিদ্যালয়ের ছাত্রীরা।১৫২টি মোমবাতি জ্বালানোর মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও ঢাকার নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেজ্ঞামিন কস্তা। দুপুর ১২টায় শহরে বের হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।