প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শোভাযাত্রা, আলোচনা সভা, তির নিক্ষেপ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সাঁওতাল বিদ্রোহের ১৫৮তম বার্ষিকী পালিত হয়েছে। সমিঞ্চলিত আদিবাসী নারী জোট, অনগ্রসর সমাজ উন্নয়ন সংস্থা ও ডিস্ট্রিক্ট পাবলিক পলিসি ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। বক্তব্য দেন আদিবাসী নেতা বিমল চন্দ্র রাজোয়ার, গণেশ মার্ডি, নন্দলাল টুডু, রাজকুমার শাঁও প্রমুখ। বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়।