১৬, ১৯, ২০ ও ২১ আগস্ট মার্কিন দূতাবাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার মার্কিন দূতাবাস চার দিন বন্ধ থাকবে। গতকাল বুধবার দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ আগস্ট শবে কদর এবং ১৯, ২০ ও ২১ আগস্ট ঈদুল ফিতর উপলক্ষে দূতাবাস বন্ধ থাকবে। এ সময় দূতাবাস ছাড়াও কনস্যুলার সেকশন, আমেরিকান সেন্টারের আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার বন্ধ থাকবে। তবে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সেবা দেওয়া হবে। জরুরি সেবার জন্য ৮৮৫৫৫০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তার সঙ্গে কথা বলা যাবে। বাসস।