১৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ১৬ অক্টোবর বুধবার। গতকাল রোববার বাংলাদেশের আকাশে ১৪৩৪ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যসচিব সামীম মোহাম্মদ আফজাল।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা কমিটির সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্যে রোববার সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার কথা উল্লেখ করা হয়েছে। সেই অনুসারে ১০ জিলহজ অর্থাৎ ১৬ অক্টোবরে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।