প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৬ আগস্ট থেকে এবারের হজ ফ্লাইট শুরু হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদিয়া এয়ারলাইনস হজযাত্রীদের পরিবহন করবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এবার সরকারি ও বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে মোট ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যাচ্ছেন। সরকারি ব্যবস্থাপনায় এবার হজে যাচ্ছেন মাত্র তিন হাজার। আনোয়ার হোসেন বলেন, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর এবারের পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। যাচাই-বাছাইয়ের জন্য সব বেসরকারি হজযাত্রীদের পাসপোর্টসহ সম্পূর্ণ তালিকা আজ ২৮ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার জন্য গতকাল সোমবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। বাসস