১৬ কৃতী ব্যক্তিত্বকে সংবর্ধনা
খুলনায় কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ১৬ জন কৃতী অ্যালামনাইকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে খুলনা নগরের একটি হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় ইউনিট এ অনুষ্ঠানের আয়োজন করে।
এই ১৬ কৃতী অ্যালামনাই হলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনির-উজ-জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের (বিভাগ) অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান, সরকারি সুন্দরবন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হামিদুল ইসলাম, মোংলা কাস্টমস হাউসের কমিশনার মো. আল আমিন প্রামাণিক, র্যা ব-৬-এর পরিচালক খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাজ্জাদ হোসেন, খুলনা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দাস, মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট শেখ মোয়াজ্জেম হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান স্কুলের ডিন মো. আবদুল জব্বার, খুলনা মেডিকেল কলেজের আরপি (মেডিসিন) ফারজানা কবীর, খুলনা বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক স্কুলের ডিন সাবিহা হক, আযম খান কমার্স কলেজের ব্যবস্থাপনা ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. নূর আলম, বিএল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. শামীম ও খুলনা সিএমএম কোর্টের প্রবেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।